Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

দ্বিতীয় সন্তানকে স্বাগত জানালেন জিৎ

জিৎ ও তার স্ত্রী-কন্যা । ছবি: সংগৃহীত

পুত্রসন্তানের বাবা হলেন টালিউড অভিনেতা জিৎ। প্রথম কন্যা সন্তানের পর এবার দ্বিতীয়বারের মত বাবা হওয়ার আনন্দ উপভোগ করলেন তিনি।

১৬ অক্টোবর অভিনেতার স্ত্রী মোহনা রতলানীর কোল জুড়ে আসে তাদের ছেলে। সুখবরটি নিশ্চিত করে নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন স্বয়ং জিৎ। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য দোয়া করবেন।”

জিৎ-এর পোস্ট থেকে । ছবি: সংগৃহীত

শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে সুখবর জানানো পোস্টটি। সহকর্মীদের থেকে শুরু করে ভক্ত ও অনুরাগীরা, সবাই শুভ কামনা জানাচ্ছেন জিৎ ও মোহনাকে।

গেলো মাসেই স্ত্রীর অন্তঃসত্ত্বা ছবি দিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়েছিলেন ‘সুলতান-দ্য সেভিয়ার’ খ্যাত এই অভিনেতা। ২০১১ সালে মোহনাকে বিয়ে করেন জিৎ। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর এই দম্পতি প্রথমবারের মত বাবা-মা হন। তাদের মেয়ের নাম নবন্যা। এবার নবন্যার ভাইয়ের কি নাম রাখছেন তারা? এই বিষয়ে এখনো জানা যায়নি।

উল্লেখ্য যে, জিৎ-কে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ‘চেঙ্গিজ’ সিনেমায়। দর্শকদের জন্য এই অভিনেতার পরবর্তী উপহার হতে যাচ্ছে ‘বুমেরাং’ শীর্ষক সিনেমা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে
0
Share