Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

দ্বিতীয় গানে প্রলয় আনলেন ‘তুফান’ শাকিব

৫ জুন রাত ৯ টায় প্রকাশ্যে এলো ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার টাইটেল ট্র্যাক। প্রলয়ের বেগে মাত্র ১ ঘন্টায় ছাড়িয়েছে ১ লাখ ভিউ!

বুধবার (৫ জুন) সোশ্যাল মিডিয়া পোস্টে নির্মাতা রায়হান রাফি একটি পোস্টার শেয়ার করে জানতে চেয়েছিলেন, ‘রেডি?’ সেই পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়িয়েছে ভক্তদীর হাজার হাজার জবাবে ‘জী আমরা ‘রেডি’!

নির্মাতা রায়হান রাফির পোস্ট | ছবি: ফেসবুক

ঠিক রাত ৯ টায় রাজার বেসে ‘তুফান’-এর টাইটেল ট্র্যাকে দেখা দিলেন শাকিব খান! ধুমধুমান অ্যাকশনে ভরপুর মিউজিক ভিডিও। র‍্যাপস্টা দাদুর-র‍্যাপিং সাথে আরিফ রহমান জয়ের কণ্ঠ। সব মিলিয়ে তুফানের টাইটেল ট্র্যাক দশে দশ।

উল্লেখ্য, এরই মধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং। শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা। এছাড়াও খলনায়ক হিসেবে থাকছেন ‘হাওয়া’ খ্যাত চঞ্চল চৌধুরী। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share