Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

দুর্ঘটনার শিকার রাশমিকা

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা | ছবি: ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়ায় বেশ অনেকদিন সরব ছিলেন না দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। প্রায় ১ মাসে বিরতি ভেঙে অভিনেত্রী জানালেন ছোট একটি দুর্ঘটনায় এতো দিন আহত ছিলেন তিনি।

৯ সেপ্টেম্বর রাতে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পোস্টে রাশমিকা লেখেন, ‘আমি জানি, আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না, এমনকি জনসমাগমেও দেখা যায়নি। গত মাসে আমি অ্যাকটিভ না থাকার কারণ হলো আমি ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছি, সুস্থ হওয়ার জন্য আমাকে বাড়িতেই থাকতে বলে দিয়েছেন চিকিৎসকরা।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘নিজের যত্ন নেয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, সবসময়। কারণ জীবন খুবই ভঙ্গুর এবং ছোট। আমরা কেউ জানি না কালকের দিনটা আমাদের জীবনে আসবে কিনা, তাই প্রতিদিনই সুখ খুঁজুন।’

দুর্ঘটনা কীভাবে এবং কোথায় হয়েছে সেই প্রসঙ্গে কিছু জানাননি রাশমিকা। তবে জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং শিগগির কাজে ফিরবেন।

প্রসঙ্গত, রাশমিকাকে সর্বশেষ দেখা গিয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে ‘পুষ্পা: দ্য রাইজ’-এ। তার হাতে আরও আছে, ‘ছাভা’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share