Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

দুই জোড়া জমজকে পর্দায় আনছেন অনিমেষ

দুই জোড়া জমজ ও ‘মায়া’ ওয়েবফিল্ম পোস্টার | ছবি: ফেসবুক

নাট্যকার এবং অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশী পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার দুই কন্যা টাপুর ও টুপুরকে এক পর্দায় নিয়ে আসছেন নির্মাতা অনিমেষ আইচ। একশ বছর পুরোনো গল্প নিয়ে বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম দেখা দেবেন দুই জোড়া জমজ।

বিভূতিভুষন বন্দোপাধ্যায়ের আলোচিত অতিপ্রাকৃত গল্প ‘মায়া’ অবলম্বনে দীপ্ত প্লে-তে ওয়েবফিল্ম ‘মায়া’ নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সিনেমার পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘পহেলা বৈশাখে আসছে ওয়েব ফিল্ম মায়া। বিভূতি বাবুর ১ নং দিশি ভুতের গল্প দেখতে দীপ্ত প্লে এ্যাপে চোখ রাখুন। হাউ মাউ খাউ, মানুষের গন্ধ পাউ।’

গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে নির্মাতা অনিমেষ জানিয়েছেন, ‘গল্প অনেকেরই পড়া। চেনা গল্পেরই রসায়ন করেছি আমি। গেল শীতে মানিকগঞ্জের বানিয়াজুড়িতে শুট শেষ করেছি । আপাতত এতটুকুই বলার আছে।’

উল্লেখ্য, দিব্য-সৌম্য, টাপুর-টুপুর ছাড়াও ‘মায়া’ ওয়েবফিল্মে অভিনয় করেছেন বৃন্দাবন দাস, মিতুল রহমান, তানভীর হোসেন প্রবাল, সাহানা সুমীসহ আরও অনেকেই। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share