Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ২৯, ২০২৬

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে শাহরুখ

শাহরুখ খান ও দীপিকা পাডুকোন | ছবি: ইনস্টাগ্রাম

প্রথম সন্তানের মা-বাবা হয়ে খুবই উচ্ছ্বসিত দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। নবজাতককে দেখতে নক্ষত্রের মেলা বসেছে হাসপাতালে। এবার জানা গেল বলিউড কিং শাহরুখ খানও দেখতে গিয়েছেন দীপিকা কন্যাকে।

বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বোঝাপড়া দারুণ। তাইতো কয়েকটি হিট ছবি তাদের তালিকায় যোগ হয়েছে। কর্মজীবনে তারা যেমন ঘনিষ্ঠ। তেমনি পারিবারিকভাবেও তাদের সম্পর্ক খুব ভালো।

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, শাহরুখের মতো একজন ব্যস্ত তারকা দীপিকার পরিবারের নতুন সদস্যের জন্য সময় বের করেছেন, এটা দেখে বেশ উচ্ছ্বসিত সবাই। এখন পর্যন্ত বলিউডের স্টার তারকাদের মধ্যে শাহরুখ অন্যতম যিনি সদ্যজাতের সঙ্গে দেখা করতে গেলেন। হাসপাতালে দীপিকার মেয়েকে দেখতে উপহার নিয়ে গেছেন শাহরুখ। জানিয়েছেন শুভেচ্ছা, পাশাপাশি ‘আশীর্বাদ’ উপহার দিয়েছেন তিনি।

আরও জানা গেছে হাসপাতালে কয়েকদিন থাকার পর দীপিকা ও তার নবজাতককে খুব শিগগিরই ছেড়ে দেয়া হবে। ইতোমধ্যে বাড়িতে ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করা হয়েছে তাদের পরিবার থেকে। রণবীর ও দীপিকা ৮ সেপ্টেম্বরই ইনস্টাগ্রামে সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। তবে নবজাতকের নাম এখনও ঘোষণা হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখার সুযোগ

ঈদে টেলিভিশনগুলোর জমজমাট আয়োজন ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা দেখানোর আয়োজন করেছে দেশের বিভিন্ন টেলিভিশন…
ঈদ আনন্দে টিভিতে প্রায় ১০০ সিনেমা

রকস্টার ইস্যু – ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের

কনটেন্ট ফাইল না আসায় রকস্টার  ইস্যুতে জটিলতা রকস্টার ইস্যু এখন সিনেমা অঙ্গনে বড় আলোচনার বিষয়। এই রকস্টার…
রকস্টার ইস্যুতে ধৈর্য ধরার আহ্বান স্টার সিনেপ্লেক্সের
0
Share