Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

দীঘির বিয়ে- রহস্য ফাঁস

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি | ছবি: ফেসবুক

বিয়ের চলমান গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন ঢাকাই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। জানালেন তার প্রকাশিত বিয়ের কার্ডটি সত্যি তবে বিয়েটা তার নয় বরং প্রিয়ন্তীর!

গেল ১ জুলাই, সোমবার কটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্নের জন্ম দেন দীঘি। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি।

এই আলোচনার মাঝে হঠাৎ ওটিটি প্লার্টফর্ম চরকি’র একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দীঘি। ক্যাপশনে আবার লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

ভিডিওটিতে দেখা গেছে, বিয়ের পোশাকে দীঘি। যেখানে লেখা, ‘জনাব/জনাবা, অসংখ্য ক্যাজুয়াল/অনলাইন/নন এক্সক্লুসিভ ডেটিং, সিচুয়েশনশিপ, বেঞ্চিং ইত্যাদির পর অবশেষে আমাদের কন্যা প্রিয়ন্তী বিবাহের জন্য রাজি হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আর আপনার সপরিবার/সবান্ধব ডিজিটাল উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’

ভিডিও দেখে স্পষ্ট চরকি অরিজিনালের কোনও ওয়েবফিল্মে প্রিয়ন্তী হয়ে দেখা দিতে যাচ্ছেন দীঘি! তবে ওয়েব ফিল্মের নাম এখনও প্রকাশ্যের আসেনি। দীঘি ছাড়া আর কে বা কারা থাকছেন এই উত্তরটিও ক্রমশ প্রকাশ্য!

দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‌‘গাঁইয়া’ নামের একটি শর্টফিল্মে। যেখানে তিনি জুটি বেধেছিলেন অভিনেতা খায়রুল বাশারের সাথে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক – কোনটি দেখবেন , কোথায় দেখবেন

দর্শক মাতানো শীর্ষ ৫ নাটক ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক । ঈদুল ফিতর মানেই ছোট পর্দায় বিশেষ আয়োজন। প্রতি বছরই এই…
ঈদুল ফিতর শীর্ষ ৫ নাটক - কোনটি দেখবেন , কোথায় দেখবেন

সিনেমা হলে যাচ্ছেন তারকারা – জমজমাট প্রেক্ষাগৃহ

প্রচারণায় নেই ‘প্রিন্স’ সিনেমার কোন তারকা সিনেমা হলে যাচ্ছেন তারকারা। ঈদে প্রেক্ষাগৃহের এই দৃশ্যই এখন সবচেয়ে…
সিনেমা হলে যাচ্ছেন তারকারা, জমজমাট প্রেক্ষাগৃহ

শাকিরার ভারত সফর বাতিল

নিরাপত্তা উদ্বেগে ভেস্তে গেল কনসার্ট পরিকল্পনা শাকিরার ভারত সফর বাতিল হওয়ায় সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার…
শাকিরার ভারত সফর বাতিল
0
Share