Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

দাম্পত্য জীবনে ইতি টানলেন কে-পপ তারকা

কে-পপ গার্ল গ্রুপ টি-আরার গায়িকা জিইঅন ও স্বামী হোয়াং জে গিয়োন | ছবি: বিবিসি

কোরিয়ান বেসবল খেলোয়াড় হোয়াং জে গিয়োনের সঙ্গে দুই বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন কে–পপ গায়িকা জিইঅন। এরই মধ্যে বিচ্ছেদের আবেদনও করেছেন গায়িকা।

গার্ল গ্রুপ টি-আরার গায়িকা জিইঅনের আইনজীবী চোই ইউ কোরিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দুজনের মতপার্থক্যের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের আবেদনের পর দুজন আলাদা থাকবেন।‘ বিবিসি জানিয়েছে, দক্ষিণ সিউলের পারিবারিক আদালতে বিষয়টির সুরাহার আবেদন করেছেন তারা। কেউই কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ও মামলা করবেন না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে দুজনের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে এসেছিলেন তারা। সেই বছর ডিসেম্বরে বিয়ে সেরেছেন এই জুটি। এই বছরের জুনে দুজনের সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসে। তারপরেই এই বিচ্ছেদের ঘোষণা আসলো।

উল্লেখ্য, ২০০৯ সালে টি-আরার সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন জিইঅন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share