Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পপ তারকা বিয়ন্সে

পপ তারকা বিয়ন্সে | ছবি: ইন্সটাগ্রাম

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ বাসিন্দা। বিপর্যস্ত হলিউডও। অনেক জনপ্রিয় তারকার বাড়ি পুড়ে ছাই। মারা গেছে অন্তত ২৪ জন নাগরিক।

এদিকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলেন আমেরিকান পপ তারকা বিয়ন্সে। তার আগে ওয়াল্ট ডিজনি ও প্যারামাউন্ট গ্লোবালের মতো বৃহৎ প্রতিষ্ঠানও এগিয়ে এসেছিলো।

বিয়ন্সে ক্ষতিগ্রস্তদের জন্য দিয়েছেন ২৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকারও বেশি। বেগুড নামে বিয়ন্সের একটি দাতব্য সংস্থা রয়েছে, যেটা ২০১৩ সালে প্রতিষ্ঠা করেছেন গায়িকা। সেখান থেকেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের অল্টাডেনা ও প্যাসাডেনা এলাকায় ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণে ব্যবহৃত হবে এই অর্থ। এদিকে গতকাল ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

অভিনেত্রী হ্যালি বেরিও দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘সেনিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও।লস অ্যাঞ্জেলেস থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তারা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট। কেউ কেউ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য সহায়তা দিয়েও পাশে দাঁড়িয়েছেন। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা শেফ জোসে আন্দ্রেসের সঙ্গে দেখা গেছে বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নারকে। ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন তিনিও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share