Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

দক্ষিণি অভিনেতার রহস্যময় মৃত্যু

বিনোদ থমাস | ছবি: সংগৃহীত

১৮ নভেম্বর মাত্র ৪৫ বছরেই রহস্যময় মৃত্যু হয়েছে ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রির অভিনেতা বিনোদ থমাসের। নাম প্রকাশে না আসা এক হোটেলের পার্কিং-এর গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে অভিনেতার লাশ।

পুলিশের ভাষ্যমতে, হোটেলের পার্কে রাখা গাড়ির ভেতর অচেতন হয়ে পড়েছিলেন বিনোদ থমাস। দীর্ঘ সময় এভাবে পড়ে থাকতে দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং দ্রুত পুলিশকে কল করেন। গাড়ি থেকে বিনোদের নিথর দেহ উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিনোদকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে অভিনেতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারন এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গাড়িতে থাকা এসি থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের কারণেই মৃত্যু হতে পারে বিনোদ থমাসের।

উল্লেখ্য, মালয়ালাম সিনেমার পরিচিত মুখ বিনোদ। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’, ‘জুন’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা- ২য় পোস্টারে প্রেম, রহস্য ও ৯০ দশক

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঈদ উপলক্ষে আসছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা…
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share