Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

থ্রি ইডিয়টসে আলী ফজলের দুঃখ

আলী ফজল । ছবি: গুগল

অভিনেতা হিসেবে আলী ফজলের জুড়ি নেই। ধীরে হলেও চলছেন দারুণ গতিতে। তার যাত্রা শুরু হয় রাজ কুমার হিরানীর ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ছোট্ট একটি চরিত্র দিয়ে। বড় পর্দায় প্রথমবারের মত এসেই তিনি চরিত্রের প্রয়োজনে গলায় দড়ি দিয়ে ঝুলেই পড়েন।

আর তাতেই তার যত মন খারাপ। প্রথমে আলীর মন খারাপ হয় কারণ তাকে জানানো হয়, প্রকৌশল বিদ্যায় পড়া অনেক ছাত্রই এভাবে আ’ত্মাহুতি দেয়। কিছুটা সত্য ঘটনাই বটে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আলী ফজল । ছবি: ফিল্ম ফেয়ার

আরেক দফা মন খারাপ হয় শার্টের জন্য।

তাকে যে চেক শার্ট পরা অবস্থায় দেখা গেছে সেটা তার নিজের শার্ট। আর রাজুর মনপুত হয়েও যায় সেটি, কারণ চরিত্রের সাথে নাকী ঐ শার্টই যায়..

এদিকে আলীর মাথায় হাত। তার শার্টটিতে ছিদ্র করা হবে। হার্নেস পরানোর জন্য। ফ্যাশন স্ট্রিট থেকে কেনা শখের শার্টের দফারফা দেখে তার মনটাই ভেঙে যায়।

তবে সিনেমা মুক্তির পর জয় লোবো নামের সেই ছোট্ট চরিত্রটি সকলের মনে দাগ কাটে। আর ‘গিভ মি সাম সানশাইন’ গানটিতো তারুণ্যের জাতীয় সঙ্গীতসম এখনও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share