Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

তোয়ালে পড়ে মারা’মারি করাটা চ্যালেঞ্জিং ছিল- ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ | ছবি: সংগৃহীত

চলতি মাসের ১২ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘টাইগার থ্রি’ সিনেমার ট্রেইলারে একটি দৃশ্য সবার নজর কেড়েছে। তোয়ালে গায়ে ফাইটের দৃশ্যটির জন্য অনেক কষ্ট করতে হয়েছিল বলে জানালেন ক্যাটরিনা।

ভারতীয় সংবাদ মাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ক্যাটরিনা বলেন, ‘এই দৃশ্যের কাজ করাটা কঠিন ছিল, কারণ তুরস্কের একটি হাম্মামখানায় (বাষ্পযুক্ত গোসলখানা) এটি ধারণ করা হয়েছিল। সেখানে বাষ্পের কারণে ঘুসি, লাথি দেওয়া কিংবা জাপটে ধরা খুব চ্যালেঞ্জিং ছিল।‘

অভিনেত্রী আরও বলেন, ‘আমার মনে হয় না ভারতীয় সিনেমায় এর আগে এরকম দৃশ্য দেখানো হয়েছে, যেখানে দুজন নারী তোয়ালে পরে মারামারি করছেন। আর ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যগুলোতে কাজ করতে আমি বরাবরই ভালোবাসি। এই টাইগার ফ্র্যাঞ্চাইজি সবসময়ই আমাকে এরকম কাজের সুযোগ করে দিয়েছে। দর্শকরা দেখবেন, একজন পুরুষের মতো নারীরাও সমানতালে ফাইট করতে পারেন।’

সিনেমাতে তোয়ালে পড়ে দুই নারীর ফাইটের দৃশ্য বেশ বিরল। ট্রেইলারে ক্যাটরিনার সাথে মারামারির দৃশ্যে দেখা যায় হলিউডের স্টান্ডওমেন অভিনেত্রী মিশেল লি’কে।

উল্লেখ্য, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা ‘টাইগার থ্রি’। সালমান, ক্যাটরিনা ও ইমরান ছাড়াও ছবিতে থাকছেন ঋধি ডোগরা, রেবতী, কুমুদ মিশ্র, রণবীর শোরেসহ আরও অনেকে। দিওয়ালী চমক হিসেবে ছবিতে শাহরুখ খান ও হৃতিক রোশন কেও দেখাবে সিনেমাটিতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং, ক্ষতিপূরণ দাবি ৪৫ কোটি

নিষিদ্ধ রণবীর সিং বলিউডে নতুন বিতর্কের কেন্দ্রে রণবীর সিং। ফরহান আখতার পরিচালিত বহুল আলোচিত ছবি ডন ৩ থেকে সরে…

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share