Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

‘তুফান’–এ শাকিবের সাথে দুই বাংলার মিমি ও নাবিলা

মিমি চক্রবর্তী, ‘তুফান’ সিনেমার পোস্টার, নাবিলা (বাম থেকে) | ছবি: চরকি

রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার ঘোষণার পর থেকেই একটাই ছিল, নায়িকা হিসেবে ঢাকাই সুপারস্টার শাকিব খানের বিপরীতে থাকছেন কে? অবশেষে সবার জল্পনা-কল্পনা শেষ করে নির্মাতা প্রকাশ্যে আনলেন একজন নয় ‘তুফান’-য়ের দুই নায়িকার নাম। ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

টলিউডের পরিচিত মুখ মিমি চক্রবর্তী। ‘শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী’ সিনেমা দিয়ে অভিষেক করেছেন বলিউডেও। এবার ‘তুফান’ সিনেমা দিয়ে ঢালিউড যাত্রা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মিমি জানিয়েছেন, ‘বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয়। কখনো কাজে কখনো–বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের। সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছেন।‘

‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। এবার দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন ‘তুফান’ দিয়ে।

সিনেমায় নিজের কামব্যাক নিয়ে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এতো দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শ্যুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা স্বার্থক।

প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমাটির প্রযোজনা রয়েছে এসভিএফ, আলফা আই ও চরকি। গত বছর ডিসেম্বরে বিশাল এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা করা হলেও জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে চূড়ান্ত হয়েছে প্রধান নারী চরিত্রের অভিনয়শিল্পী দুজন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক পাওয়ার…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
0
Share