Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

তিশার ‘কর্মকাণ্ডে’ বিনোদন সাংবাদিকদের প্রতিবাদ

তানজিন তিশা | ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানজিন তিশার গণমাধ্যমের বিরুদ্ধে আনা সাইবার বুলিংয়ের অভিযোগ ও আরও নানা কর্মকাণ্ডের প্রতিবাদে ২১ নভেম্বর রাজপথে নামবেন সাংবাদিকরা। দুপুর ২.৩০ মিনিটে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে একত্রিত হবেন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন সংবাদিকেরা।

টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব)-এর মুখপাত্র ও একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ জয় প্রতিবাদী সমাবেশের বিষয়টিকে নিশ্চিত করে বলেন, “একজন সাংবাদিক কোনও তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবে এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র। চ্যানেল টোয়েন্টিফোর-এর সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমও একই কাজ করেছেন। তিনি একটি তথ্য পেয়ে সেটি এসএমএস পাঠিয়ে তিশার কাছে জানতে চেয়েছেন। এরপর তিশা ফোন করে তামিমকেসহ সাংবাদিকদের একচেটিয়া হুমকি-ধমকি দিলেন। তামিম কিন্তু সেই বিষয়ে নিউজও করেননি। অথচ একদিন পর উল্টো তিশা ডিবি অফিসে গিয়ে তামিমের নামে সাইবার বুলিংয়ের অভিযোগ করেন। সেখান থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছেও তামিমের নামটি প্রকাশ করেন এবং গুরুতর অভিযোগ করেন প্রকাশ্যে। ফলে তিশাই আসলে তামিম তথা আমাদের বিনোদন সাংবাদিকদের মানহানি করেছেন। আমাদের নিয়ে সাইবার বুলিং করেছেন। মূলত এই বার্তাটিই আমরা প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সবাইকে জানাতে চাই।”

সমাবেশ শেষে ২১ নভেম্বর বিকালে ডিবি অফিসে তানজিন তিশার নামে লিখিত অভিযোগ করবে সাংবাদিক সংঘ। পাশাপাশি সমাবেশের পরবর্তী কার্যক্রম গুলো ঘোষণা করা হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share