Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

তাপস- মুন্নি -অপু ডিবি কার্যালয়ে

ছবি: সংগৃহীত

১৭ ডিসেম্বর তাপস-মুন্নি নিয়ে অপু বিশ্বাসের ফেসবুকে শেয়ার করা ভিডিওর পর সেদিন ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সেই প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ডিবি পুলিশ হারুন অর রশিদ তার কার্যালয়ে ডাকেন অপু ও তাপস-মুন্নিকে।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তাপস জানান, “আমি নিজে একজন শিল্পী, তাই অন্য কোনো শিল্পীর গায়ে কালি মাখাতে চাই না। আমি অপু বিশ্বাসের নামে কোনো অভিযোগ করিনি। তবে আমি আর মুন্নী আমাদের প্রাইভেসি ও কল রেকর্ড নিয়ে বেশ চিন্তিত ছিলাম। সে সমাধানের জন্য হারুন ভাই, আমি, মুন্নী ও অপু একসাথে অনেকক্ষণ আলোচনা করলাম।”

অপু বিশ্বাস বলেন, “হারুন ভাই আমাদের অভিভাবক। তাই আমরা উনার কাছে এসেছি। আমি সবাইকে সম্মান করি। তাপস ভাইয়ের সঙ্গে আমার আজ প্রথম দেখা, তবে এই জায়গায় দেখা হবে সেটা ভাবিনি। আমার ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলাম। কিন্তু তাপস ভাই ভাবীকে আজ কাছাকাছি পেয়ে আমার ভালো লেগেছে। আমি সেই ভিডিও ডিলিট করে দেব।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাচ্ছে 

১৫টি বইভিত্তিক চলচ্চিত্র ২০২৬ সাল বইপ্রেমী ও সিনেমাপ্রেমীদের জন্য খুবই চমকপ্রদ বছর। এ বছরে বেশকিছু সিনেমা মুক্তি…
২০২৬ সালে যে ১৫টি বইভিত্তিক চলচ্চিত্র

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা
0
Share