Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ঢাকার মঞ্চ মাতাতে আসছেন লাকি আলি, সাথে থাকছেন হাসান রাহিম ও অর্ণব

অর্ণব, লাকি আলি ও হাসান রাহিম | ছবি: ফেসবুক

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলি আসছেন ঢাকায় গান গাইতে। তার সাথে আরও গাইবেন পাকিস্তানের তরুণ শিল্পী হাসান রাহিম। আলোকি’র মঞ্চকে আলোকিত করে তারা মঞ্চ মাতাবেন ৬ অক্টোবর। তাদের সাথে মঞ্চ ভাগ করে নেবেন বাংলাদেশের শায়ান চৌধুরী অর্ণব।

লাকি আলির গানে মুগ্ধ ছোট থেকে বড় সবাই। বলিউডের একাধিক সিনেমাতে গান গেয়েছেন তিনি। তার আছে একাধিক গানের অ্যালবামও। এই অ্যালবামের গানের লাইন শোনা যায় অনেক মানুষের মুখে মুখেই। তার গান সামনাসামনি উপভোগ করা তো ভক্ত ও অনুরাগীদের কাছে স্বপ্ন দেখার মত।

এবার লাকির বাংলাদেশের ভক্তদের সেই স্বপ্ন পূরণের ব্যবস্থাই হতে যাচ্ছে। তারা স্বয়ং উপস্থিত থেকে উপভোগ করতে পারবে ‘ও সনম’  কিংবা ‘এক পল কা জিনা’-এর মত গানগুলো।

চলতি মাসের শেষের দিকে লাকির গান গাওয়ার কথা রয়েছে কলকাতায়। এরপর ‘লিডিং দ্য টাইমস: পাইয়োনিয়ারস অ্যাক্রোস জেনারেশনস’ শীর্ষক কনসার্টে ৬ অক্টোবর বলিউডের এই গায়ক গাইবেন বাংলাদেশে।

তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে এই কনসার্টের আয়োজন করছেন ‘বাই হেয়ার নাউ’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share