Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঢাকায় নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা 

নচিকেতা চক্রবর্তী । ছবি: গুগল

২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ওপার বাংলার শিল্পী নচিকেতা চক্রবর্তীর কনসার্ট স্থগিত করা হয়েছে। জানানো হয়েছে কনসার্টের নতুন তারিখ।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নচিকেতার কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যার জন্য তারিখ চূড়ান্ত করা হয় প্রায় এক মাস আগে। ২৬ জুলাই ঢাকায় গান গাওয়ার জন্য প্রস্তুতও ছিলেন গায়ক। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনা করে কনসার্টটি অবশেষে বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছে আজব কারখানা। সেখানে জানানো হয়েছে, ‘২৬ জুলাই ২০২৪ অনুষ্ঠিতব্য “নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২” কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না। আশা করছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে অনুষ্ঠানটি আগামী ৬ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত হবে।’

আজব কারখানার ফেসবুক পেজ থেকে ছবিটি সংগৃহীত

টিকেট কেনা প্রসঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ইতিমধ্যে যারা টিকেট কেটেছেন তারা উক্ত অনুষ্ঠান সেই টিকেটেই উপভোগ করতে পারবেন।’

আজব কারখানার এই পোস্টটি নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন কনসার্টের আরেক সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে কো’টা আ’ন্দো’ল’নকে ঘিরে দেশের পরিস্থিতি উ’ত্তা’ল হয়ে গেলে নচিকেতাকে কনসার্ট বাতিল করার জন্য বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধায়। এরপরও নাকি ঢাকায় কনসার্টে গান গাইতে প্রবল ইচ্ছা প্রকাশ করেছিলেন নচিকেতা। তবে শেষমেশ বাতিল করা হলো কনসার্টটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share