Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ঢাকায় আসছেন জিৎ

অভিনেতা জিৎ ও ‘মানুষ’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

২৪ নভেম্বর ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে ‘মানুষ’। শুধু তাই-ই নয় সিনেমাটির প্রচারের জন্য ঢাকায়ও আসবেন জিৎ।

টলিউড সুপারস্টার জিৎ অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘মানুষ’। সেই বিশেষ ছবি নির্মাণের ভার দিলেন ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের উপর। যা কিনা যে কোনও টলিউড তারকার ক্ষেত্রে এই প্রথম। আর এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করছে টিভি নাটকের নির্মাতা সঞ্জয় সমদ্দার।

ইতিমধ্যেই টিজার ও পোস্টার প্রকাশের পর বেশ নজর কেড়েছে সিনেমাটি। প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায় ‘বাংলাদেশে বড় পরিসরে মুক্তি পাবে জিতের এই সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশে মুক্তি পাওয়া জিতের সব সিনেমাই দর্শক গ্রহণ করেছে। সিনেমাটিতে মূল ভূমিকায় আছেন বাংলাদেশের কলাকুশলীরা- পরিচালক ও অভিনেত্রী। তাই ‘মানুষ’ নিয়ে দর্শকদের আরও বেশি আগ্রহ থাকবে। জিৎ’ও সিনেমাটি মুক্তির আগে বাংলাদেশের প্রচারণায় অংশ নেবেন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share