Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ডেবিড সরকারের অভিষেক সিনেমা ‘দ্য রাইটার’

‘দ্য রাইটার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় অভিষেক ঘটছে ডেবিড সরকারের।একজন লেখকের গল্পে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য রাইটার’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও অধরা খান, ডেবিড সরকার ও শিরিন শিলা। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন ডেবিড।    

জানা গেছে, লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যক্তি জীবন নিবিড়ভাবে উঠে আসবে পর্দায়। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অপূর্ব রানা। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন এ এইচ এনামুল হক।

এতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক ডেবিড সরকার। নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন লেখকের জীবন নিয়ে সিনেমার গল্প। গল্পে চমক আছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে।’

লেখক সত্তা ও তার স্বাভাবিক সম্পর্কের সমীকরণ ‘দ্য রাইটার’ সিনেমা। এতে আরো অভিনয় করেছেন জয়রাজ, শিবা সানু, রাশেদ মামুন অপু প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’
0
Share