Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

‘ডুন’ দিয়ে ফের হলিউড যাত্রা টাবুর

বলিউড অভিনেত্রী টাবু ও ‘ডুন: প্রফেসি’ পোস্টার | ছবি: ইনস্টাগ্রাম

‘দ্য ক্রু’ খ্যাত ভারতীয় অভিনেত্রী টাবু এবার এইচবিও ম্যাক্সের ডুন সিরিজের প্রিক্যুয়েল ‘ডুন: প্রফেসি’ দিয়ে পা রাখছেন হলিউডে।

ইন্ডিয়া টুডের খবরে, ‘সিস্টারহুড অব ডুন’ উপন্যাস অবলম্বনে লেখা ‘ডুন: প্রফেসি’ সিরিজে সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে দেখা যাবে টাবুকে। যা এ সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রনসহ যুক্তরাষ্ট্রের আরও অনেকের সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

সিরিজে সিস্টার ফ্রান্সেসকা দারুণ বুদ্ধিমতি এক নারী। এক সময় তিনি ছিলেন রাজার প্রেমিকা। দীর্ঘ অনুপস্থিতির পর তার আবির্ভাব ঘটে। তিনি রাজ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার লড়াইয়ে নামেন। এই লড়াইয়ের পরিণতি কি হয় তার উত্তর মিলবে ‘ডুন: প্রফেসি’-তে।

উল্লেখ্য, ‘দ্য নেমসেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘আ সুইটেবল বয়’-য়ের পর আনা ফস্টারের পরিচালনায় চতুর্থবারের মত আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন এই বলিউড অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা- ২য় পোস্টারে প্রেম, রহস্য ও ৯০ দশক

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঈদ উপলক্ষে আসছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা…
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share