Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

‘ডার্ক ওয়ার্ল্ড’ থেকে সরে গেলেন মাহি

মাহিয়া মাহি | ছবি: সংগৃহীত

‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষমেশ ছবিটি থেকে অভিমান করে সরে গিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। পারিশ্রমিক বাবদ নেওয়া টাকাও তিনি ফেরত দিয়েছেন। ৭০ শতাংশ শুটিং শেষ হওয়া সিনেমাটির থেকে মাহির সরে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রযোজককে।

মাহির পারিশ্রমিক ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার প্রযোজক ও অভিনেতা মুন্না খান। তিনি জানান, “মাহি আপু সিনেমাটি না করার সিদ্ধান্ত জানিয়েছেন। সোমবার রাতে তিনি টাকা ফেরত দিয়েছেন। একজন পেশাদার শিল্পীর কাছ থেকে এমনটা আশা করিনি। ইতিমধ্যে সিনেমার ৭০ শতাংশ শুটিং শেষ। তিনিও একদিন শুটিং করেছেন। এমন অবস্থায় অন্য কাউকে নিয়ে কাজ করতে গেলে আগের অনেক দৃশ্যই ফেলে দিতে হবে। ফলে প্রায় ১০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছি।”

ছবিটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এই ব্যাপারে জানান, “‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটা করছেন না মাহি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। সে রাজি হয়নি।” প্রযোজকের আর্থিক ক্ষতির ব্যাপারেও তিনি তার মত প্রকাশ করেন। মানিকের মতে, “মাহি মাত্র ঘণ্টাখানেক শুটিং করেছিল। ঐ দৃশ্যগুলো বাদ দিতে হবে। তাতে আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে। তবে সেটা বড় কোনো ক্ষতির কারণ হওয়ার কথা নয়।”

এদিকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে মাহির সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ১০ অক্টোবর শুরু হয় ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং। ঐ সময় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রযোজক মুন্না জানান, সিনেমায় মাহির চরিত্রের জন্য তার প্রথম পছন্দ ছিল অভিনেত্রী পরীমণি। কিন্তু পরী ছবিটি করতে না পারায় চূড়ান্ত করা হয় মাহিকে। মুন্নার এমন মন্তব্যে অভিমান করে শুটিং সেট ত্যাগ করেন মাহি। পরবর্তীতে নায়িকা ছবিটি না করার সিদ্ধান্ত নেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগ কাশ্যপের নাম

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ পৃথিবীজুড়ে চলছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে আলোচনা।…
এপস্টেইন ফাইলে আসলো বলিউড তারকা

পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ।…
পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন

‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন

এপস্টিন ফাইলের লাখ লাখ নথি নিয়ে আলোচনা অভিনেত্রী জয়া আহসান সব সময়ই ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়ে নিজেকে…
‘এপস্টিন ফাইল’ নিয়ে জয়া আহসান যা জানালেন

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

শূন্য থেকে সংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই…
মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়
0
Share