Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘ডন’ রূপে পর্দায় কণ্ঠশিল্পী আসিফ!

‘দ্য লাস্ট ডন’ মিউজিক্যাল ফিল্মের দৃশ্যে আসিফ আকবর কোলাজ করা | ছবি: ফেসবুক

১৭ জুন মুক্তির আশায় থাকা ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওতে ‘ডন’ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কণ্ঠশিল্পী আসিফ আকবরকে।

সুহৃদ সুফিয়ানের কথায় ও জাভেদ আহমেদ কিসলুর সংগীতায়োজনে ‘দ্য লাস্ট ডন’ মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের মডেল হিসেবে অন্যায়ের প্রতিবাদকারী ‘যুবক’ হিসেবে দেখা দেবেন আসিফ।

‘দ্য লাস্ট ডন’ মিউজিক্যাল ফিল্মের দৃশ্যে আসিফ আকবর | ছবি: ফেসবুক

এই প্রসঙ্গে কণ্ঠশিল্পী জানিয়েছেন, ‘অনেক দিন ধরেই এমন একটি মিউজিক্যাল ফিল্ম করার পরিকল্পনা করে আসছি। গানের মধ্যে মূল চরিত্রটিই করেছি আমি। আমাকে তো রীতিমতো অভিনয় করতে হয়েছে এখানে। এটি আমার জন্য অন্য রকমের একটা অভিজ্ঞতা। দর্শক-শ্রোতারা এখানে আমাকে নতুনভাবে পাবেন।’

মিউজিক্যাল ফিল্মের গল্প প্রসঙ্গে শিল্পী আসিফ আরও যোগ করেন, ‘একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের অন্য দিকগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটা অংশ। বিচার যখন না পায়, ডন নিজের হাতেই আইন তুলে নেয়। নারী পাচার, মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদের গল্প এটি।’

পরিচালক সৈকত নাসিরের সাথে কণ্ঠশিল্পী আসিফ আকবর | ছবি: ফেসবুক

মিউজিক্যাল ফিল্মটি প্রসঙ্গে এর পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, ‘আসিফ ভাইয়ের পরামর্শেই এটি করেছি। সে অনেক দিন ধরেই এমন প্রতিবাদী গল্পের গান নিয়ে ফিল্ম করার কথা ভাবছিলেন। শুটিংয়ের আগে অনেক দিন ধরেই প্রস্তুতি নিয়ে কাজটি করেছি। সম্প্রতি এর শুটিং শেষ করেছি।’

উল্লেখ্য, ১৭ জুন বিকাল ৪টায় আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লাস্ট ডন’-এর শুটিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share