Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

ট্রাফিকের দায়িত্বে থেকে যা বললেন ইলিয়াস কাঞ্চন 

অভিনেতা ইলিয়াস কাঞ্চন | ছবি: গুগল

৮ আগস্ট সকালে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক কার্যক্রমে অংশ নিয়েছেন নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ও অভিনেতা  ইলিয়াস কাঞ্চন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর পল্টন ও কাকরাইল এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা অভিনেতা কাঞ্চন গণমাধ্যমকে বলেন, ‘জানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়। কিন্তু কেউ যদি দায়িত্ব পালন সঠিকভাবে না করে, সেক্ষেত্রে কিন্তু দেশে শাস্তি বা জবাবদিহিতা নেই।’

অভিনেতা আরও বলেন, সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই। কারণ দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। তারা তাদের কাজটাকে ভালোবেসেছে। প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবেই আউটপুট ভালো আসবে। এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, গাড়ির চালকরা শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছে। আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছে। আসলে যে মানাবেন, তাকে শ্রদ্ধাশীলের জায়গায় থাকতে হয়। তাহলেই ন্যায় ও নিষ্ঠাবানের কথা হৃদয় থেকে মেনে চলার তাগিদ আসে। কিন্তু ঘুষ, দুর্নীতি প্রবণ হলে সেটা আর আসে না।’

সবশেষে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এ প্রয়াসটা অন্তত ২ থেকে ৫ বছর চালু রাখতে হবে। তবেই সড়কের সঠিক নিয়মগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে এবং রাস্তায় বের হলেই তারা নিয়ম মেনে চলবে।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share