Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

‘টোনা-টুনি’ নিয়ে ফিরলেন মিলা

মিলা ইসলাম | ছবি: গুগল

ঈদ উপলক্ষে পপ তারকা মিলা ইসলাম নিয়ে এসেছেন এক নতুন চমক। ‘টোনা-টুনি’ গানে আবারও আইটেম গার্ল রূপে দেখা দিয়েছেন তিনি।

‘রূপবান’ গানের পর ‘টোনা-টুনি’ শিরোনামের গানটির মাধ্যমে মিলা দ্বিতীয়বারের মত আইটেম গার্ল হয়ে পর্দায় হাজির হলেন। একদিকে যেমন গায়িকা তার ভক্তদের নতুন গান উপহার দিয়ে সুখবর দিয়েছেন, অপরদিকে একটি দুঃসংবাদও দিয়েছেন তিনি।

ভক্তদের জন্য মিলার দুঃসংবাদটি হলো- ‘টোনা-টুনি’ গানের পর তিনি আর কোনও গানে আইটেম গার্ল হিসেবে ধরা দেবেন না।

‘টোনা-টুনি’ গানের পোস্টার । ছবি: গুগল 

মিলার ভাষ্যমতে, ‘প্রথমবার আইটেম গানে হাজির হয়েছিলাম বহুল প্রশংসিত ‘রূপবান’ গানে। এরপর আর কখনোই এভাবে দেখা যায়নি আমায়। এরপর অসংখ্য বার আমার ভক্তরা আইটেম গানে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কেউ আমার মনের মতো করে গানের কথা দিতে পারছিল না। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সংগীতায়োজন করেছি।’

এরপরই গায়িকা যোগ করেন, ‘ভক্তদের প্রত্যাশা অনুযায়ী ‘টোনা টুনি’ গানে হাজির হচ্ছি। তবে এমন আইটেম গানে আর কখনও হাজির হব না। নতুন গানটি হতে যাচ্ছে আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গার্ল হিসেবে পারফর্ম।‘

উল্লেখ্য যে, জি-সিরিজের ঈদ আয়োজনের অংশ হিসেবে ১৫ জুন ‘টোনা টুনি’ গান ও এর মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে অন্তর্জালে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share