Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

টিভি শোতে হুমায়ূন আহমেদের স্ত্রী গুলতেকিন ও ছেলে নুহাশ  

কবিতা, অনুবাদ, উপন্যাস ও চিত্রনাট্য রচনার জন্য সুপরিচিত গুলতেকিন খান। ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক হিসেবে তার অভিষেক হয়।

প্রথম বইটিই পাঠক মহলে বেশ প্রশংসিত হয়। পরবর্তীতে তার লেখা অনুবাদ কাব্যগ্রন্ধ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও তিনি ভীষণ প্রশংসিত হয়েছেন; তার ছেলে নুহাশ হুমায়ূন পরিচালিত ‘২ ষ’ ওয়েব সিরিজে। নুহাশ হুমায়ূনের শুধুমাত্র ‘পেট কাটা ষ’ সিরিজের দুই সিজনের মাধ্যমেই পেয়েছেন দেশ বিদেশ থেকে সম্মানজনক সব পুরস্কার।

একজন বাংলাদেশি হিসেবে তিনি এখন রাইটার্স গিল্ড অব আমেরিকার গর্বিত সদস্য। রোজার ঈদে মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদে তারা একসঙ্গে দেশেই ঈদ করবেন।

ঈদের গল্প, পরিবারের বলা-না বলা অনেক কথা এবার তারা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে। এবারই প্রথম ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তারা। এই আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প।

রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় মাছরাঙা টেলিভিশনে আয়োজিত ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল ৭টা থেকে ৯টায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের

বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন নিয়ে অনুভূতির কথা জানালেন

ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের বিগ স্ক্রিন…
বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন
0
Share