Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

টালিউডের সিনেমায় এলো শেখ হাসিনার চরিত্র    

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘রক্তবীজ ২’। এ সিনেমায় কলকাতার পাশাপাশি আছে বাংলাদেশের গল্প। আজ মুক্তি পেয়েছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার। এতে এক ঝলক দেখা গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র। এ চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তার অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে সেটাই বোঝা যাচ্ছে।

যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান উইন্ডোজ প্রডাকশন হাউস। রক্তবীজ ২ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত বিষয়টি চমক হিসেবেই রাখতে চান নির্মাতারা। তবে সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্যকার জিনিয়া সেন কিছুটা খোলাসা করেছেন। তিনি জানিয়েছেন, সীমা বিশ্বাসের চরিত্রটিকে একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল রক্তবীজ সিনেমার প্রথম ভাগ। তাতে ২০১৪ সালের বর্ধমান বিস্ফোরণের ঘটনা দেখানো হয়েছিল। বাংলাদেশের একটি জঙ্গী গোষ্ঠী ওই হামলায় জড়িত ছিল বলে জানানো হয়েছিল। রক্তবীজ ২ সিনেমাতেও আছে জঙ্গীবাদ ইস্যু। আর সে ইস্যুতেই টানা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সিনেমাটির পোস্টার, ফার্স্ট লুক আর মোশন পোস্টারেও ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি জ্বলজ্বল করছে বাংলাদেশের মানচিত্র।

রক্তবীজ ২ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস, আবীর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, কৌশানী মুখার্জি, নুসরাত জাহান, কাঞ্চন মল্লিক প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির

শাকিব খান নতুন সরকারের কাছে আবেদন জানালেন…

শাকিব খান গত ১৭ ফেব্রুয়ারি দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রায় ১৮ মাস পর সরকার পেল…
শাকিব খান নতুন সরকারের

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান
0
Share