Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

টম অ্যান্ড জেরিকে নকল করে নির্মিত ‘পুষ্পা’?

দক্ষিণী সিনেমা ‘পুষ্পা টু’ এখন অন্যতম আলোচিত ভারতীয় সিনেমা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের দাবী ‘পুষ্পা’ সিনেমাটির কিছু দৃশ্য বা চারিত্রিক ভঙ্গি জনপ্রিয় কার্টুন ‘টম অ্যান্ড জেরি’ থেকে নকল করা হয়েছে। ভাইরাল হয়েছে এমন সাদৃশ্যপূর্ণ ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, কার্টুন চরিত্র টম ও জেরির বেশ কিছু অঙ্গভঙ্গি অবিকল একভাবে করছেন ‘পুষ্পা টু’ সিনেমার আল্লু অর্জুন। যেমন, ‘পুষ্পা’র চিবুকের নীচ ঘেঁষে হাত চালানোর ভঙ্গি যেমন দর্শকদের নজর কেড়েছে, একই অঙ্গভঙ্গি ঠিক জেরিকেও এর আগে করতে দেখা গেছে। আবার পুষ্পার সেই এক পা টেনে টেনে হেঁটে শ্রীবল্লীকে ডাকার দৃশ্যের মতো অবিকল করে হাঁটার দৃশ্য নয়ের দশকে সেরে ফেলেছে টম-ও!  

টম অ্যান্ড জেরি | ছবি: গুগল

ভাইরাল এই ভিডিও দেখে একাংশ ভেবে নিয়েছে  প্রায় ৪-৫ দশক আগে মুক্তি প্রাপ্ত টম অ্যান্ড জেরি দেখে অনুপ্রাণিত হয়েছিলেন নির্মাতা সুকুমার। 

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা টু: দ্য রুল’।মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে আল্লু অর্জুনের ছবি। বক্স অফিস সূত্রে খবর, ‘পুষ্পা টু: দ্য রুল’ সমস্ত ভারতীয় ছবির ক্ষেত্রে মাইলফলক গড়ে তুলেছে। এই ছবিটিই সর্বপ্রথম যা বিশ্বজোড়া বক্স অফিসে সবচেয়ে কম সময়ের মধ্যে হাজার কোটির ঘরে নাম লিখিয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share