Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

জেনারেল ওসমানী হয়ে পর্দায় আসছেন অমিত হাসান

ছবি: সংগৃহীত

কলকাতার রাজীব বিশ্বাস পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্র জেনারেল মো. আতাউল গনি ওসমানী হিসেবে দেখা যাবে অভিনেতা অমিত হাসানকে।

‘অপারেশন জ্যাকপট’ নিয়ে অভিনেতা বলেন, “দীর্ঘ ৩৩ বছর অভিনয় করছি। অভিনয়জীবনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে। তবে এটি সত্যিকারের ঘটনা নিয়ে তৈরি মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র। এ কারণে উচ্ছ্বাসটা একটু বেশিই।”

নতুন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার প্রস্তুতি নিয়ে অমিত হাসান বলেন, “চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই ওসমানীর জীবন সম্পর্কে এখন নানাভাবে জানার চেষ্টা করছি। নিজেই যেহেতু সেই চরিত্র পর্দায় উপস্থাপন করতে যাচ্ছি, তাই তাকে তো ভালোভাবে জানতে হবে। তার কিছু ভিডিও পেয়েছি, সেসব দেখছি। তিনি কীভাবে হাঁটাচলা করতেন, কথা বলতেন, এসব বোঝার চেষ্টা করছি। এরপর অভিনয়ের বিষয় তো সংলাপের ওপর, পরিচালকের সাথে পরামর্শ করে ঠিক করে নেব। একজন অভিনয়শিল্পী হিসেবে এ রকম একটা চরিত্রে অভিনয় করতে পারাটা ভাগ্যের ব্যাপার মনে করছি।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share