Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জুয়েলের অবস্থা একটু ভালো, তবে লাইফ সাপোর্টেই 

হাসান আবিদুর রেজা জুয়েল | ছবি: ফেসবুক

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। তবে লাইফ সাপোর্টে থাকলেও নতুন খবর হলো- গায়কের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন একটু ভালো।

জুয়েলের শারীরিক অবস্থার নতুন আপডেটটি নিশ্চিত করেছেন তার পরিবার। গায়কের পারিবারিক বরাতে জানা গেছে, জুয়েলের ফুসফুসের ইনফেকশন অনেকটাই কমে এসেছে। সেখানে যে পানি জমে গিয়েছিল তা ক্রমশ বের করে আনার প্রচেষ্টা চলছে।

শিল্পীর পারিবারিক বন্ধু ও গীতিকবি সংঘের সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেল বলেন, ‘ধীরে ধীরে হলেও জুয়েল ভাইয়ের অবস্থার উন্নতি হচ্ছে। তবে এখনও নিজে শ্বাস নিতে পারছেন না। তাই এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। সবাই ভাইয়ার জন্য প্রার্থনা করবেন।’

এর আগে ২৫ জুলাই জুয়েলের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছিলেন তার স্ত্রী সঙ্গীতা আহমেদ। তিনি জানিয়েছিলেন, শারীরিক অবস্থার অবনতি ঘটলে জুয়েলকে ২৩ জুলাই রাত থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। এরপর তা ধীরে ধীরে সংক্রমিত হয় এই সংগীতশিল্পীর ফুসফুস ও হাড়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share