Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

‘জীবনের খেলা’: জন্মদিনে সজলের নতুন সিনেমা

আব্দুন নূর সজল | ছবি: ইভেন্ট

২০ ফেব্রুয়ারি ছিল অভিনেতা আব্দুন নূর সজলের জন্মদিন। এই বিশেষ দিনেই তিনি খবর দিয়েছেন তার নতুন সিনেমার। ছবির নাম- ‘জীবনের খেলা’।

সজলের নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ওয়ালিদ আহমেদ। আর প্রযোজনায় সাদামাটা। ‘জীবনের খেলা’ নিয়ে জানা গেছে, এটি হতে যাচ্ছে রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের। যেখানে সজলের সাথে জুটি বাঁধতে চলেছেন সিন্ডি রোলিং।

সিন্ডি রোলিং ও আব্দুন নূর সজল (বাম থেকে) । ছবি: ইভেন্ট

নতুন চলচ্চিত্র নিয়ে সজল জানান, ‘সিনেমায় আমি এমন সব চরিত্রে কাজ করতে চেয়েছি, যেটা আগে করিনি বা করাটা আমার জন্য কঠিন এবং পরিশ্রমের। তাতে হয় নতুন কিছু তৈরি হবে অথবা আমি আরও শিখবো। ভালো কাজের জন্য টিমের মধ্যে যে বন্ধন, বন্ধুত্ব ও বোঝাপড়া দরকার, সেটা পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে আমার আছে। আশা করছি এই ছবিতে দর্শক আমাকে নতুন ভাবে পাবেন।’

এদিকে পরিচালক ওয়ালিদের প্রথম ছবি ছিল ‘মেঘের কপাট’। ‘জীবনের খেলা’ হতে যাচ্ছে তার পরিচালনায় দ্বিতীয় ছবি। ওয়ালিদ জানান, ‘ভার্সেটাইল হিরো সজল এই সময়ে সবচেয়ে এক্সপেরিমেন্টাল আর্টিস্টদের একজন। একেক চলচ্চিত্রে তিনি একেক রূপে হাজির হচ্ছেন আর দর্শকের মন জয় করে নিচ্ছেন। তার সাথে অ্যাকশন করার জন্য সিন্ডি রোলিংয়ের বিকল্প নেই। সিন্ডি আগেই তার সক্ষমতা দেখিয়েছেন। গান, গল্প আর অ্যাকশন মিলিয়ে দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’

উল্লেখ্য যে, এই ছবির বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন হৃদয় খান, ইমরান, কনা, মেহবুবা কামাল, ঐশী এবং জেফরি ইকবাল। সিনেমার সংগীত পরিচালনায় আছেন হৃদয় খান, সজীব দাস ও নাভেদ পারভেজ। ২০২৪ সালের শেষ নাগাদ ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

আগামী ১০ জুলাই মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান হলো। বহুল প্রতীক্ষিত…
আজও অর্ধাঙ্গিনী এর ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত, হতাশ ভক্তরা

বন্ধ অনুপম রায়ের শো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। টিকিট বিক্রিও শেষ। মঞ্চ, সাউন্ড, আলোকসজ্জাসহ আয়োজনের সব কাজ…
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

সিনেমায় এআই প্রযুক্তির উন্নয়নে একসাথে কাজ করবে গুগুল ও এ২৪

সিনেমায় গুগলের বিনিয়োগ স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এটুয়েন্টিফোর এবং গুগলের মধ্যে নতুন একটি কৌশলগত…
গুগল ও এ২৪
0
Share