Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

জীবনকে নতুন করে দেখলেন সাদিয়া আয়মান  

সম্প্রতি নেদারল্যান্ডের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের প্রথম চলচ্চিত্র ‘কাজল রেখা’। ৫ ফেব্রুয়ারি প্রদর্শনীর দিনে উপস্থিত ছিলেন হল রুমে। একই উৎসবে গিয়েছিলেন ‘পুতুল নাচের ইতিকথা’ নিয়ে জয়া আহসানও। তবে দেখা হয়নি তাদের।

রটারড্যাম চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিয়ে সাদিয়া আয়মান বলেন, ‘আমি জীবনে এত বড় স্ক্রিন দেখিনি। সেই সঙ্গে সাউন্ড সিস্টেম ও দর্শকের নীরবতা—আমাকে যেন অন্য জগতে নিয়ে গিয়েছিল। একে তো আমার প্রথম চলচ্চিত্র, তার ওপর প্রথম কোনো উৎসবে হাজির হওয়া, স্টেজে উঠে নিজের অনুভূতি প্রকাশ করা—সব মিলিয়ে আমি দিনটা ভুলতে পারব না। মনে হচ্ছে, জীবনের সব চেয়ে বড় অর্জন এটা।

অভিনেত্রী সাদিয়া আয়মান | ছবি: ফেসবুক

ভালোবাসা দিবসে অন্তত চার-পাঁচটা নাটক আসবে সাদিয়ার এমনটাই জানিয়েছেন। কোনোটা জুলাই বিপ্লবের আগে শুটিং করা, কোনোটা পরে। তিনি বলেন, ‘বেশ কয়েকজন পরিচালক জানিয়েছেন, ভালোবাসা দিবসে আমার অভিনীত নাটক আসবে। নেদারল্যান্ডস যাওয়ার আগেই সেগুলোর শুটিং করেছিলাম। তবে সঠিকভাবে বলতে পারছি না সংখ্যাটা কত। ভক্তরা অখুশি হবে না।’

নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সাদিয়া। আগেই পরিচালক ও সহশিল্পীর নাম বলতে চান না। মার্চ থেকে শুটিং, এটা জানিয়ে রাখলেন। সাদিয়া বলেন, “অনেকগুলো ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। বেশির ভাগই মসলাদার ছবি। তবে আমার মনে হয়েছে ‘কাজল রেখা’কে ছাড়িয়ে যেতে পারবে এমন ছবিতে অভিনয় করতে হবে। অপেক্ষা করছিলাম। অবশেষে গত ডিসেম্বরে মনের মতো একটা গল্প পেলাম। সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাবে’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share