Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

‘জিগরা’ ছবির ভরাডুবির পর আলিয়ার মন যে দিকে

আলিয়া ভাট । ছবি: গুগল

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিগরা’। যা প্রযোজক ও পরিচালক করণ জোহরের সাথে যৌথভাবে প্রযোজনা করেছিলেন অভিনেত্রী নিজেই। কিন্তু বক্স অফিসে সিনেমাটি সাড়া জাগাতে না পারার কারণে আলিয়া এখন নতুন দিশায় হাঁটতে চলেছেন।

এবার গুঞ্জন উঠেছে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মন দিতে চলেছেন আলিয়া ভাট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের তথ্যানুযায়ী, দক্ষিণ ভারতের এক ‘ব্লকবাস্টার’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আলিয়া। এ পরিচালক হলেন নাগ আশ্বিন।

নাগের পরিচালনায় কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। যে ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, শাশ্বত চ্যাটার্জির মত তারকারা। ৬০০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে প্রায় ১২০০ কোটি রুপি আয় করেছে সারা বিশ্বে। তারপর থেকে সিনেমাটির দ্বিতীয় কিস্তি আসার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

তবে পরবর্তী ‘কল্কি’ সিনেমার পাশাপাশি নাগ এক নারী কেন্দ্রিক ছবি নিয়েও কাজ করতে যাচ্ছেন। আর সেই ছবিতেই নাকি মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

নাগের নতুন এই ছবি নিয়ে আরও শোনা যাচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে সিনেমাটির। যা প্রযোজনা করবে হায়দেরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম।

তবে নাগ ও আলিয়ার সিনেমার নাম কি হতে যাচ্ছে? গল্প-ই বা কেমন হবে? তাছাড়া আলিয়ার বিপরীতে নায়ক হতে যাচ্ছেন কে? এসব প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ‘জিগরা’ সিনেমা নিয়ে বেশ আশাবাদী ছিলেন আলিয়া ভাট। তবে পূজার বক্স অফিসে মুক্তি পেয়েও মুখ থুবড়ে পড়েছে ছবিটি। টোটাল যা খরচ হয়েছে, বাজেটের সেই অর্থটুকুও ফেরত পাননি নির্মাতারা। আলিয়ার সাথে এ ছবিতে আরও অভিনয় করেছেন ‘দ্য আর্চিজ’ খ্যাত ভেদাং রায়না। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share