Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

জায়েদের সঙ্গে কাজ করবেন ইধিকা?

জায়েদ খান ও ইধিকা পাল (বাম থেকে) । ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল। সেখানে চিত্রনায়ক জায়েদ খান প্রসঙ্গেও প্রশ্ন করা হয় তাকে। তখন অবলীলায় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নায়িকা।

চিত্রনায়ক শাকিব খানের সাথে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করার পর রাতারাতি দর্শকদের মন জয় করেছেন ইধিকা। তার জনপ্রিয়তাও বেড়েছে আগের থেকে কয়েক গুণ বেশি। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি এখন চোখের মণি। তাকে নিয়ে সবার কৌতূহলও অনেক বেশি। দেশি সংবাদ কর্মীরাও তাই ওপার বাংলা থেকে আগত এই অভিনেত্রীকে পেয়ে এবার প্রশ্ন করেছেন মন খুলে।

জায়েদ খানের সাথে অভিনয়ের প্রস্তাব পেলে ইধিকা রাজি হবেন কিনা? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে নায়িকা জানান, প্রস্তাব পেলে ডেফিনেটলি ভেবে দেখবেন তিনি। জায়েদ খানকে নায়িকা চিনেন কিনা? এই প্রশ্নটিও করা হয় তাকে। উত্তরে ইধিকা বলেন, জায়েদের প্রচুর নিউজ দেখেছেন তিনি। এই নায়কের পরিচিতির কথা নিয়েও অবগত তিনি। এছাড়া কলকাতার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে জায়েদের কাজ করার সময়ও প্রচুর নিউজ দেখেছেন তিনি।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমার পর বাংলাদেশের আরও বেশ কিছু সিনেমায় কাজ করার জন্যও সংশ্লিষ্টদের কথা চলছে ইধিকার সাথে। সিনেমা নিয়ে নিশ্চিত হলে, খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে নায়িকার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share