Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

জামিন পেয়ে যা বললেন পরীমণি

পরীমণি | ছবি: প্রথম আলো

২৭ জানুয়ারি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। যা আবেগঘন করে তুলেছে অভিনেত্রীকে।

ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত জামিন মঞ্জুর করার পর গণমাধ্যমকে নিজে নিজে অনুভূতি জানিয়ে পরীমণি বলেন, ‘গতকাল (২৬ জানুয়ারি) থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি।’

পরী আরও বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায় বিচার পাবো, আপনারা আমার সাথে থাকবেন। এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।’

পালটা মামলা হওয়া প্রসঙ্গে পরী বলেন, ‘এটা তো পরিষ্কার। আমি একটি মামলা করলাম তার আড়াই বছর পর পালটা মামলা করা হলো শুধুমাত্র আমাকে দমানোর জন্য। মামলাটা বিচারাধীন।’

পুরনো মামলা প্রসঙ্গে পরী বলেন, চার বছর আগের একটা ঘটনা। আমি অনেকের দ্বারে দ্বারে ঘোরার পরই আদালতে মামলা করি। আমি আশা করি, আমি ন্যায়বিচার পাব। এখান থেকে আমি আশাহত হতে চাই না। সত্যের জয় হবে।’

২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরীমণির গ্রেফতারি পরোয়ানা জারি হলে ২৭ জানুয়ারি আদালতে উপস্থিত হন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন
0
Share