Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২: জয়া-চঞ্চল-শিমুসহ যারা হলেন সেরা

জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও রিকিতা নন্দিনী শিমু (বাম থেকে) । ছবিঃ সংগৃহীত

তালিকা প্রকাশ করা হয়েছে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের। ৩১ অক্টোবর তথ্য মন্ত্রণালয় হতে তালিকাটি প্রকাশ করা হয়। সেরাদের নামে এবার জায়গা করে নিয়েছেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমুর মত তারকারা।

‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চঞ্চল অর্জন করেছেন শ্রেষ্ঠ অভিনেতার খেতাব। আর যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জয় করেছেন জয়া ও শিমু। জয়া নির্বাচিত হয়েছেন ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের জন্য। আর শিমুকে নির্বাচন করা হয়েছে ‘শিমু’ চলচ্চিত্রের জন্য।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এর তালিকায় মোট ২৭টি ক্ষেত্রে দেওয়া হচ্ছে স্বীকৃতি। এবারের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।

২০২২ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবেও দুটি চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়েছে। সিনেমা দুটি হলো- ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। এদিকে ‘শিমু’ চলচ্চিত্রের নির্মাতা রুবাইয়াত হোসেন পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের খেতাব।

তালিকায় অন্যান্য বিভাগের মধ্যে আরও যাদের নাম আছে তা পাঠকদের জন্য নিম্নে তুলে ধরা হলো-

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘ঘরে ফেরা’

শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: নাসির উদ্দিন খান (পরাণ)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: আফসানা মিমি (পাপ পুণ্য)

শ্রেষ্ঠ কৌতুক চরিত্রের জন্য: দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)

শ্রেষ্ঠ শিশুশিল্পী: বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া)

শ্রেষ্ঠ সংগীত পরিচালক: রিপন খান (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গায়ক: বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)

শ্রেষ্ঠ গায়িকা: আতিয়া আনিসা (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (পরাণ)

শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (পায়ের ছাপ)

শ্রেষ্ঠ কাহিনীকার: ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)

শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া)

শ্রেষ্ঠ সংলাপ: রচয়িতা এস এ হক অলিক (গলুই)

শ্রেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (শিমু)

শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)

শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান (রোহিঙ্গা)

শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (হাওয়া)

শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: তানসিনা শাওন (শিমু)

শ্রেষ্ঠ মেকআপম্যান: খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)

আরও জানা গেছে, খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ও সম্মতি মোতাবেক পুরস্কার প্রদানের তারিখ ও ভেন্যু নিয়ে জানানো হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share