Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

জয়ার অভিনয়ে মুগ্ধ আনু মুহাম্মদ

অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদ | ছবি: ফেসবুক

২৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’ দেখে হাজারো দর্শকের মত মুগ্ধ হয়েছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মুহাম্মদ। নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমাটি নিয়ে একটি রিভিউও লিখেছেন তিনি।

সিনেমা নির্মাণের প্রশংসা করে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আনু মুহাম্মদ লিখেছেন, ‘সংলাপ খুবই কম। ৭১-এর ঘোর বর্ষণে অনাবিল দৃশ্যাবলীর পাশাপাশি যুদ্ধ এবং নৃশংসতা। অসাধারণ ক্যামেরার কাজ। জয়া এবং সেঁওতীসহ সবার অভিনয় এবং দৃশ্যবিন্যাসও দারুণ। চিত্রনাট্যে কি আরও কাজ করার সুযোগ ছিল? কেন এরকম নৃশংস হয়ে গেল ছেলেটা? দুই নারীর দুর্বল জীবনের সবই যায়, শূন্যতার মধ্যে বেঁচে থাকে নকশি কাঁথার জীবন!’

আনু মুহাম্মদের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

দর্শকদের সিনেমাটি হলে গিয়ে দেখার অনুরোধও জানিয়েছেন তিনি।

অধ্যাপক আনু মুহাম্মদের এই মুগ্ধতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টটি নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে ‘নকশী কাঁথার জমিন’ নির্মাতা আকরাম খান লিখেছেন, ‘আনু ভাই অসংখ্য ধন্যবাদ নকশি কাঁথার জমিন নিয়ে লিখে আমাকে অনুপ্রাণিত করার জন্য।’

আকরাম খানের ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট

আনু মুহাম্মদের রিভিউটি নিজের পেজেও শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজেও।

প্রসঙ্গত, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা ‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় তুলে এনেছেন আকরাম খান। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতী। এ ছাড়া সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরও দুই চরিত্রে রয়েছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চিরবিদায় নিলেন

ফরহাদ রেজা চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা চিরবিদায় নিয়েছেন। তিনি…
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী
0
Share