Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

জয়াকে কী বললেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জয়া আহসান | ছবি: সংগৃহীত

পঞ্চমবারের মত সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন জয়া আহসান। মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমাটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

পুরস্কার গ্রহণের পর সংবাদ মাধ্যমকে জয়া জানান, “এটা নিয়ে ৫ম বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। প্রতিবারই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকেই পুরস্কার নিয়েছি, এটাই আমার পরম সৌভাগ্য। তিনি সিনেমাটি দেখেছেন। পুরস্কার দেয়ার সময় তিনি আমাকে বলেছেন, ‘তোমার চরিত্রটির জন্য পুরস্কারটি দিতে পেরেছি, এজন্য খুব ভালো লাগছে আমার’।”

উল্লেখ্য, প্রথমবার ২০১১ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’র জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।

এরপর একে একে ২০১২ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’, ২০১৫ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ এবং ২০১৮ সালে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’র জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share