Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

জন সিনা গাইলেন শাহরুখের গান

রেসলার গুরব সিহরা, জন সিনা ও শাহরুখ খান (বাম থেকে) । ছবি: এপিএন লাইভ

দুনিয়া জুড়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের যে নেই কোনো অভাব, এই বিষয়টি তো পুরোনো খবর। নতুন খবর হলো- শাহরুখের ভক্তদের তালিকায় এবার নাম লিখলেন ডাব্লুডাব্লিউই সুপারস্টার জন সিনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে শাহরুখের বিখ্যাত ছবি ‘দিল তো পাগাল হে’র জনপ্রিয় একটি গান গাচ্ছেন জন। ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, ভারতীয় রেসলার গুরব সিহরার সঙ্গে জিম করেন জন। জিম করার এক পর্যায়ে সেখানেই উঠে আসে শাহরুখ প্রসঙ্গ। শাহরুখ ভক্ত গুরব তার পছন্দের তারকাকে নিয়ে জন সিনার সাথেও আলাপচারিতায় মেতে ওঠেন। এর মাঝে এক ফাঁকে একটি ভিডিও ধারণ করে নেন এই রেসলার। সেই ভিডিওতেই শাহরুখ ভক্ত হিসেবে জন সিনার কণ্ঠে একটি গান উপহার দেয়ার চেষ্টা করেছেন তিনি।

গুরবের ভিডিওতে দেখা গেছে, প্রথমে শাহরুখকে নিয়ে কিছু কথা বলেন তিনি। পরবর্তীতে তার গলায় তোলেন ‘দিল তো পাগাল হে’ সিনেমার ‘ভোলি সি সুরত, আখো মে মাস্তি’ গানটি। জন সিনাও সেই সময় তাকে অনুসরণ করে গাইতে থাকেন শাহরুখের গান। ভিডিওতে বেশ সাবলীলভাবেই হিন্দি উচ্চারণ করতে দেখা যায় এই রেসলারকে।

প্রিয় রেসলারের মুখে প্রিয় অভিনেতার সিনেমার গান শোনার বিষয়টি দারুণ উপভোগ করেছেন শাহরুখ ও জন সিনা ভক্তরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share