Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

জওয়ান সিনেমায় ছিল সত্যিকারের এক ডাক্তারের গল্প

সানিয়া মালহোত্রা ও ডা. কফিল খান | ছবি: হিন্দুস্তান টাইমস

২০২৩ সালে ভারতীয় বক্স অফিসে ঝড় তোলা ‘জাওয়ান’ সিনেমায় ডা. ইরামের যে ব্যাকস্টোরি দেখানো হয় তা ছিল বাস্তবের ডা. কফিল খানের জীবনের বাস্তব ঘটনা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ‘জাওয়ান’ সিনেমায় ইরামের চরিত্রে থাকা সানিয়া মালহোত্রা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘অনেক দিন সময় লেগেছিল নিজেকে সামলাতে। আমি সঠিকভাবে বলতে পারব না, কেন আমি ওতটা বিচলিত হয়ে পড়েছিলাম, কিন্তু শুট শেষ করার কয়েকদিন পরেও আমি ঘুমোতে পারতাম না। অস্বস্তি কাজ করত। কারণ বাস্তবতা আরও অনেক বেশি তিক্ত ছিল। যা অভিনয়ের পূর্বে নিজেকে অতি যৎসামান্য হলেও অনুভব করিয়েছিলাম।’

বাস্তবে ২০১৭ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডারের অভাব দেখা দিয়েছিল। কফিল খান নামে সেখানকার এক চিকিৎসক নিজের খরচে অক্সিজেনের ব্যবস্থা করেন। কিন্তু শত চেষ্টার পরেও মৃত্যুর কোলে ঢলে পড়ে এনসেফাল্যাইটিসে আক্রান্ত ৬৩ জন শিশু। কফিলের দাবি, হাসপাতালের পরিস্থিতি উচ্চপদস্থদের জানানো হলেও কোনও লাভ হয়নি। বরং শিশুদের মৃত্যুর পর মিথ্যা অভিযোগে কফিলকে জেলে পাঠানো হয়।

২০২১ সালে এই ঘটনা নিয়ে একটি বইও লেখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কাফিল খান ধন্যবাদও জানিয়ে ছিলেন শাহরুখ-সহ গোটা ‘জওয়ান’ টিমকে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শারমীন সুলতানা সুমী- ‘দূর থেকে হলেও মানুষকে ভালোবাসতে হবে’

চিরকুট ব্যান্ড আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি তাই অনেকের কাছেই বিশেষদিন। এ উপলক্ষে নিজের সংগ্রাম,…
শারমীন সুলতানা সুমী

দম সিনেমায় আফরান নিশো- দুর্দশায় জর্জরিত তবু হার মানছে না

দম সিনেমা আজ রবিবার (৮ মার্চ) বেলা দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ‘দম’ দিনেমার ৫৪ সেকেন্ডের ফার্স্ট লুক।…

প্রেশার কুকার দিয়ে রায়হান রাফী প্রেশারে ফেলে দিলেন

প্রেশার কুকার ও ঈদ দেশের আলোচিত ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবারের ঈদে আসছে নতুন চমক নিয়ে। এমন ঈদে সর্বশেষ…
প্রেসার কুকার দিয়ে রায়হান রাফী
0
Share