Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘জংলি’ না পারলেও ‘রিভেঞ্জ’ নিবেন বুবলী 

শবনম বুবলী | ছবি: ফেসবুক

ঈদুল আজহা আসতে বাকি দুই সপ্তাহেরও কম সময়। এবারের ঈদে মুক্তির তালিকায় এখনও পর্যন্ত নিশ্চিত আছে ‘তুফান’ ও ‘ময়ূরাক্ষী’। অভিনয়শিল্পী শবনম বুবলী ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ মুক্তি পাওয়ার কথা থাকলেও সম্প্রতি তা পিছিয়ে দিয়েছে সংশ্লিষ্টরা। তবে এক ছবি পিছিয়ে গেলেও পিছিয়ে নেই বুবলী।

ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো চিত্রনায়িকা বুবলীর নতুন ছবি। সিনেমার নাম- ‘রিভেঞ্জ’। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। ইতিমধ্যেই নাকি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

‘রিভেঞ্জ’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক 

মোহাম্মদ ইকবাল জানান, ‘অনেক দিন ধরে রিভেঞ্জ মুক্তির জন্য সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করেছি। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি।’

‘রিভেঞ্জ’ নিয়ে জানা গেছে, অ্যাকশনধর্মী সিনেমা এটি। এখানে জুটি হয়ে অভিনয় করেছেন অভিনেতা জিয়াউল রোশান ও বুবলী। এই দুই অভিনয়শিল্পী ছাড়াও ছবিতে আরও আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, কাজী হায়াৎ প্রমুখ।

নির্মাতা থেকে আরও জানা গেছে, ঈদের ১০ দিন আগে থেকে প্রচারণা শুরু হবে ‘রিভেঞ্জ’ সিনেমাটির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share