Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ছবি থেকে বাদ পড়লেন সঞ্জয় দত্ত

অভিনেতা সঞ্জয় দত্ত | ছবি: হিন্দুস্তান টাইমস

যুক্তরাজ্যের ভিসা না পাওয়ায় ‘সন অব সর্দার ২’ সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, অজয় দেবগণের সঙ্গে ‘সন অব সর্দার ২’ সিনেমায় ভিনয় করার কথা ছিল সঞ্জয়ের। তবে ভিসা বাতিল হওয়ায় তাকে সরিয়ে এই ছবিতে যুক্ত হয়েছেন রবি কিষাণ। গণমাধ্যমটি আরও জানিয়েছে, ১৯৯৩ সালে বেআইনি অস্ত্র রাখার কারণে গ্রেপ্তার হয়েছিলেন সঞ্জয় দত্ত। ২০১৬ সালে জেল থেকে মুক্তি পান তিনি। এরপর বহুবার আমেরিকাতে গেলেও, বারবারই ব্রিটেনের ভিসা বাতিল হয় তার।
অন্যদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন লোকেশনে শুটিং হবে সন অব সর্দার-২ ছবিটির। কিন্তু অজয়ের টিম যখন জানতে পারে যে সঞ্জয়ের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তখন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ছবির টিম।

প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পায় সঞ্জয় দত্ত ও অজয় দেবগণ অভিনীত ‘সন অব সর্দার’। এই ছবিতে অজয়ের বিপরীতে দেখা গেছে সোনাক্ষী সিনহাকে। এবার ছবিটির সিক্যুয়েলে নেগেটিভ চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল সঞ্জয়কে। এই ছবির অ্যাকশনের জন্য বিশেষ ট্রেনিংও নিয়েছিলেন অভিনেতা। তবে শেষমেশ ভিসা না পাওয়ার জন্য সঞ্জয়ের বদলে ছবিতে জায়গা পেয়েছেন রবি কিষাণ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share