Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

চিড়িয়াখানা বন্ধ করার আহ্বান জয়া আহসানের

প্রায় অনেক বছর ধরেই প্রানীজগতের অধিকারের প্রতি সরব জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার প্রমাণ অনেকবার দিয়েছেনও এই অভিনেত্রী। প্রাণীদের প্রতি ভালোবাসার প্রতিদানস্বরূপ পেয়েছেন ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননাও। সর্বশেষ হাতির ওপর নির্যাতন বন্ধে হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী।

জয়ার সেই রিটে আদালতের আদেশে বন্ধ হয় হাতি নির্যাতন। এবার চিড়িয়াখানা নামক ‘জেলখানা’ বন্ধের আহ্বান জানিয়েছেন জয়া আহসান। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের জেরে তিনি এ কথা বলেন। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় একটি ভালুকের শরীরে পচন ধরেছে।

ইতিমধ্যে প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভালুকটির শরীর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধও। ভালুকটিকে সারিয়ে তোলা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সংবাদটি নিজ ফেসবুকে শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘চিড়িয়াখানাই পৃথিবীর সেই জেলখানা, যেখানে বিনা দোষে সাজা হয়।

চিড়িয়াখানা বন্ধের আহ্বান জানিয়ে জয়া লিখেছেন, ‘বন্ধ করা হোক পৃথিবীর সব চিড়িয়াখানা নামক জেলখানা’। জয়ার এমন কথায় একমত পোষণ করেছেন নেটিজেন, পরিবেশপ্রেমী থেকে শুরু করে সচেতন নাগরিকেরাও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share