Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

চার-পাঁচ বছর পাগলের মতো কেটেছে নোরা ফাতেহির

অভিনেত্রী নোরা ফাতেহি | ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের অন্যতম আইটেম ড্যান্সার হিসেবে খ্যাত ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি কাজের চাপে নিজের দিশেহারা হবার অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি পিঙ্কভিলার সাথে সাক্ষাৎকারে নোরাকে প্রশ্ন করা হয় যদি তার জীবনের ওপর কোনো ডকুমেন্টারি তৈরি করা হয়, তাহলে কোন সময়টি তুলে ধরা কঠিন হবে। উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ‘সম্ভবত গত চার-পাঁচ বছরের সময়টি। কারণ, এ সময় আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে, যারা অনেকেই জানেন না। খুবই বিশৃঙ্খল সময় ছিল এটা, বলা যায় চার-পাঁচ বছর পাগলপ্রায় ছিলাম। সময়টি নিয়ে কথা বলা আমার জন্যে কঠিন। যদি কখনও ডকুমেন্টারি করার সিদ্ধান্ত নেই, তাহলে বিষয়টি নিয়ে ভেবে দেখব।’

সে সময়ের বর্ণনা দিয়ে সাক্ষাৎকারে নোরা বলেন, ‘সময়টা আমার কাছে রোলার কোস্টারে রাইড করার মত ছিল। সে সময় শ্যুটিং সেট আমার কাছে একেবারেই নতুন। যখন আমার প্রথম ছবির দৃশ্যে পরিচালক ‘কাট’ বলেছিলেন, আমি সঙ্গে সঙ্গেই চরিত্র থেকে বের হয়ে গিয়েছিলাম। তখন পরিচালক বলেছিলেন, যখন আমরা কাট বলি, তখন আপনাকে চার-পাঁচ সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর চরিত্র থেকে বের হতে হবে। আমি আগে এসব জানতাম না। তবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তখন শ্যুটিং সেট থেকে অনেক কিছু শিখেছিলাম।’

প্রসঙ্গত, মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তার ক্যারিয়ারের জন্য অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত তার পরিবারের পক্ষেও কঠিন ছিল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share