Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

চাঁদার দাবিতে ফোন- পরদিন টুঙ্গিপাড়ায় হিরো আলম

হিরো আলম

৭ লাখ টাকা চাঁদা চেয়ে ফোন আসার একদিন পরেই বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম।

১২ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হিরো আলম দলটির নেতাকর্মীদের সাথে সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে ১১ সেপ্টেম্বর রাত ৮ টা ৫২ মিনিটে ফোন করে  সাত লাখ টাকা চাঁদা দাবি করে অজ্ঞাতনামা এক ব্যক্তি।  ঘটনাটির জেরে ১২ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তিনি। থানায় তার জিডি নম্বর ৬৯৯।

এর আগে ২০২৩ সালের ১৯ জুলাই অফিসে এসে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি থেকে  হুমকি পাওয়ার পরে সংবাদ সম্মেলনও করেছিলেন হিরো আলম।

উল্লেখ্য,চাঁদার ফোন পাওয়ার একদিন আগে ৯ সেপ্টেম্বর ভক্তের উপহার দেওয়া গাড়ি হিরো আলম ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়া সদর, কাহালু ও নন্দীগ্রামের জনগণের জন্য  অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করার জন্য হস্তান্তর করেন হিরো আলম।

২০২৩ সালের  ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংবাদের শিরোনামে পরিণত হন হিরো আলম।  রাজনীতিতে যোগ দেওয়ার পর একের পর এক সংবাদের শীর্ষে পরিণত হচ্ছেন তিনি।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কাজল-অজয়ের ২৭ বছর- মেডেল ও ট্রফি চাইলেন কাজল

কাজল-অজয় দেবগন মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দাম্পত্য জীবনে কাজল-অজয়ের ২৭ বছর পূর্ণ হয়েছে যেকারণে নিজেদের জন্য…
কাজল-অজয়ের ২৭ বছর

তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার  

তুরস্কের চলচ্চিত্রশিল্প তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০ নারীর ৯ জনই নির্যাতনের শিকার। সিনেমাশিল্পে কর্মরত এই…
তুরস্কের চলচ্চিত্রশিল্পে প্রতি ১০

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা…
সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

পাতায়া থেকে মিম- ‘এমন মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে’

বিদ্যা সিনহা মিম থাইল্যান্ডের পাতায়া এলাকায় ভ্রমণে করছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার…
পাতায়া থেকে মিম
0
Share