Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন ‘ব্রুকলিন নাইন-নাইন’ খ্যাত অভিনেতা আন্দ্রে ব্রাওর

আন্দ্রে ব্রাওর | ছবি: সংগৃহীত

মা’রা গেছেন এমি পুরস্কারজয়ী অভিনেতা আন্দ্রে ব্রাওর। অসুস্থ অবস্থায় ১১ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

সংবাদমাধ্যমে অভিনেতার মৃ’ত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজার জেনিফার অ্যালেন।

দুই বারের এমি জয়ী এই তারকা দর্শকপ্রিয়তা লাভ করেন ‘হোমিসাইড: লাইফ অন দ্য স্ট্রিট’-এ অভিনয় করে। এই সিরিজে আন্দ্রে ব্রাওরের স্ত্রী অভিনেত্রী অ্যামি ব্র্যাবসনও ছিলেন তার সাথে। এই সিরিজে গোয়েন্দা ফ্র্যাঙ্ক পেম্বলটনের চরিত্রে অভিনয়ের জন্যই ব্রাওর প্রথমবারের মতো এমি জেতেন। এরপর ২০০৬ সালে, এফএক্স মিনি-সিরিজ ‘থিফ’-এ হেস্ট ক্রু লিডার নিক অ্যাটওয়াটারের চরিত্রে অভিনয় করে দ্বিতীয়বার এমি জিতেন তিনি।

এছাড়াও কমেডি সিরিজ ‘ব্রুকলিন নাইন-নাইন’-এ ক্যাপ্টেন রেমন্ড হল্টের ভূমিকায় পর্দায় ধরা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন ব্রাওর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share