Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা

বাপ্পী চৌধুরী ও তার মা । ছবি: গুগল

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর মা স্বপ্না সাহা মারা গেছেন। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এ নায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস।

৫ মার্চ ভোরে ভারতের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পীর মা। গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। মায়ের চিকিৎসার জন্য বেশ ছোটাছুটি করতেন বাপ্পী। তবে শেষমেশ আর শেষ রক্ষা হলো না। ওপারের ডাকে সাড়া দিলেন তিনি।

জানা গেছে, স্বপ্না সাহার মরদেহ ঢাকায় আনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে। কিন্তু কখন বা কোথায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, বাপ্পী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শত্রু’। ‘৫৭০’-সহ অভিনেতার আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share