Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন অভিনেত্রী বারবারা

বারবারা রাশ | ছবি: ফক্স নিউজ

মারা গেছেন হলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী বারবারা রাশ। ৩১ মার্চ মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

বারবারার চলে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন ফক্স নিউজ ডিজিটালের সিনিয়র রিপোর্টার ও অভিনেত্রীর মেয়ে ক্লডিয়া কওয়ান। একটি বিবৃতিতে তিনি লেখেন, ‘আজ(৩১ মার্চ) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে আমার মা শান্তিপূর্ণভাবে মা”রা গেছেন। তার সঙ্গে সকালে ছিলাম আমি এবং জানতাম তিনি নিরাপদে আমার বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন।‘

অভিনেত্রীর মেয়ে আরও যোগ করেন, ‘চলে যাওয়ার জন্য ইস্টারকে বেছে নিয়েছেন তিনি, এটা তার সবচেয়ে পছন্দের উৎসবগুলোর একটি ছিল। এই ইস্টার আমার ও আমার পরিবারের জন্য গভীর তাৎপর্য বহন করবে।‘

প্রসঙ্গত, পঞ্চাশ ও ষাট দশকের দিকে বেশ জনপ্রিয় ছিলেন বারবারা রাশ। ‘ম্যাগনিফিসেন্ট অবসেশন’, ‘বিগার দ্যান লাইফ’ ও ‘দ্য ইয়াং ফিলাডেলফিয়ান’-র মতো ক্লাসিক সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও সায়েন্স ফিকশনপ্রেমীরা ‘হোয়েন ওয়ার্ল্ডস কোলাইড’ ও ‘ইট ক্যাম ফ্রম আউটার স্পেস’ শীর্ষক সিনেমাগুলোর জন্য বিশেষভাবে চেনেন মার্কিন এ অভিনেত্রীকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share