Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন অভিনেত্রী অভিনেত্রী শ্রীলা

শ্রীলা মজুমদার | ছবি: সংগৃহীত

তিন বছর ক্যানসারের সাথে লড়াই করে ২৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। মৃ’ত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আনন্দবাজারের খবরে, ওভারিয়ান ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত ছিলেন শ্রীলা। ১৩ জানুয়ারি হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার টাটা ক্যানসার সেন্টারে ভর্তি করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। অভিনেত্রীর মৃ’ত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত, নির্মাতা কৌশিক গাঙ্গুলি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ আরও অনেকে।

মাত্র ১৬ বছর বয়সে ১৯৮০ সালে মৃণাল সেনের ‘পরশুরাম’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে হাতেখড়ি হয় শ্রীলার। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের কণ্ঠ দিয়েছিলেন শ্রীলা মজুমদার। অসুস্থতার জন্য বিগত বছরে কাজ অনেক কমিয়ে দিয়েছিলেন তিনি। সবশেষ তাকে দেখা গিয়েছিল কৌশিক গাঙ্গুলির ‘পালান’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share