Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

ঘুরতে গিয়ে মারা গেলেন ফারাহ

ফারাহ আল কাধি | ছবি: গুগল

মারা গেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফারাহ আল কাধি। ইউরোপের দেশ মাল্টায় এক বিলাসবহুল ইয়টে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।

নিউইয়র্ক পোস্টের তথ্যানুযায়ী, মাল্টার একটি নৌযানে উঠার সময় হঠাৎ অসুস্থবোধ করেন ফারাহ। সাথে সাথেই হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে ১৭ জুন সকাল সাড়ে ৬টায় মৃত্যু হয় তার। ফারাহর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহ-ইনফ্লুয়েন্সার ও ঘনিষ্ঠ বন্ধু সোলায়মা হানিয়ানিয়া কাধির। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে খবরটি জানান তিনি।

সোলায়মা হানিয়ানিয়া জানান, ‘ফারাহ সত্যিই একজন ব্যক্তিত্ববান, উদার ও উষ্ণ হৃদয়ের ছিলেন। তার ইতিবাচক চেতনা সবাইকে স্পর্শ করেছিল। বিশেষ করে যারা তার সংস্পর্শে ছিলেন।’

ফারাহ আল কাধি | ছবি: গুগল

জানা গেছে, ফারাহ মাল্টায় ছুটি কাটানোর পাশাপাশি ইনস্টাগ্রামে একটি কোম্পানি ও ব্র্যান্ডের প্রচার করছিলেন তিনি।

উল্লেখ্য যে, ইনস্টাগ্রামে ১০ লাখেরও বেশি ফলোয়ার সংখ্যা ফারাহ’র। তিনি তিউনিশিয়ার অন্যতম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বিউটি টিপস দিয়ে এবং তার ফ্যাশন ব্র্যান্ড ‘বাজার বাই ফাফ’-এর প্রচারণা করে তারকাখ্যাতি অর্জন করেছিলেন ফারাহ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share