Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

গায়িকা সুনিধিকে হত্যার হুমকি!

স্বামী অর্ণবের সাথে সংগীতশিল্পী সুনিধি নায়েক | ছবি: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশের জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী সংগীতশিল্পী সুনিধি নায়েককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাইবার জালিয়াতির শিকার হয়েছেন তিনি। ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) পরিচয় দিয়ে গায়িকার থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ রুপি হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, দুর্বৃত্তরা ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে তাকে হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। জানা যায়, সুনিধিকে ভয় দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ঘটনা প্রসঙ্গে সুনিধি সংবাদমাধ্যমে জানান, কর্মক্ষেত্রের কারণে ভারতের পূর্বপল্লীর একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি।

১১ সেপ্টেম্বর, বুধবার একাই বাড়িতে ছিলেন। আর তখনই তার চোখে পড়ে বাইরে কিছু অপরিচিত মানুষ বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছে। সুনিধির কাছ থেকে আরও জানা যায়, এরপরই তার কাছে একটি ভিডিও কল আসে। আর তখনই তাকে দেয়া হয় হত্যার হুমকি। গায়িকার বেশকিছু ছবি ডার্ক ওয়েবে ছেড়ে দেয়ারও হুমকি দেন প্রতারকরা।

ভিডিও কলে সুনিধিকে বলা হয়, তিনি নরেশ গোয়েল নামে এক ব্যক্তির সঙ্গে বিশাল অংকের আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত। তাই তাকে গ্রেফতার করবে সিবিআই পুলিশ। এরপরই প্রতারকরা আলাপের এক পর্যায় সুনিধি ও তার বাবাকে হত্যার হুমকি দেন। খুনের হুমকি পাওয়ার পাশাপাশি গায়িকার ফোন হ্যাক হয়েছে বলে দাবি সুনিধির। আর তাই ফোনের গ্যালারি থেকে ছবি হ্যাক করে তা ডার্ক ওয়েবে ছড়িয়ে দেয়ার কথা বললে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

এরপর ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বাধ্য হয়ে দুর্বৃত্তদের কাছে ৫ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি। টাকা পেয়েই দুষ্কৃতিরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারার সাথে সাথেই গভীর রাতে স্থানীয় বন্ধুদের মাধ্যমে থানায় অভিযোগ করেন সুনিধি।

রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত সুনিধি আরও বলেন, আমি গত তিন দিন ধরে খুব ভয়ে আছি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি প্রতারকদের শাস্তি চাই। আমার টাকা ফেরত চাই। সেই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তাও চাই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share