Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

গণমাধ্যমকর্মীকে গালমন্দ করলেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি | ছবি: ফেসবুক

একটি ছবি প্রকাশকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা গালমন্দ পর্যায়ে পৌঁছে গেছে। বিনোদন সাংবাদিক মেহনাজ খান ও নায়িকা পরীমণির মাঝে এমন তিক্ত ঘটনা ঘটে গেছে বলে জানা যায়।

ঘটনার সুত্রপাত মেহনাজ খানের একটি ছবি পোস্ট নিয়ে। সেখানে পরীমণিকে নিয়ে করা একটি নিউজ কার্ড শেয়ার করে মেহনাজ লেখেন, `আর কি? এমন মানুষকে বিশ্বাস করা যার মাশুল বাচ্চারও দিতে হয়।’

তাতেই ক্ষেপে যান পরীমণি। মেহনাজ খানকে ফোন করে গালমন্দ করেন। এর প্রেক্ষিতে তিনি ফেসবুকে লেখেন, যার সংক্ষিপ্ত, ‘গতকাল দেশের প্রথম সারির নায়িকা পরীমণি কোন কারণ ছাড়াই আমাকে অকথ্যভাবে গালাগালি করে এবং আমাকে হুমকি দেয় আমার অফিসে এসে আমাকে মারবে, আমাকে নাকি দেখে নিবে,আমার নাকি চাকরি খেয়ে দিবে।তার ভাষা এবং কথা আপনারা স্ক্রিন রেকোর্ডে শুনতেই পারছেন।’

তিনি একটি ফোনালাপও আপলোড করেছেন। তবে এটি আংশিক বলে দাবী করছেন আবার কয়েকজন। তাদের দাবী পরী সমাধান করতে চাইলে সময় দিতে অস্বীকার করেন মেহনাজ। ফলে তেলে বেগুনে জ্বলে উঠেন পরী।

এরপর থেকে বিনোদন সাংবাদিকরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করবেন বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। নির্মাতা রাফাত…
তানজিন তিশার বিরুদ্ধে

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা- ২য় পোস্টারে প্রেম, রহস্য ও ৯০ দশক

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ঈদ উপলক্ষে আসছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা…
শাকিবের ‘প্রিন্স’ সিনেমা

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share